বাংলাদেশ দল চীনের নানজিংয়ে ১৬ থেকে ২৮ আগস্ট অনুষ্ঠেয় যুব অলিম্পিকে অংশ নিতে ১৪ আগস্ট রাতে ঢাকা ছাড়বে। সেখানে হকি, শ্যূটিং, ভারোত্তোলন, সুইমিং ও আরচ্যারী ক্রীড়ায় অনূর্ধ্ব-১৮ বয়সীদের নিয়ে ২১ সদস্যের দল পাঠাচ্ছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও বিওএ’র সহ-সভাপতি রাফিয়া আখতার ডলি শেফ দ্য মিশন হিসেবে দলটির সাথে যোগ দেবেন।
