বাকেরগঞ্জ বন্দরে গত ১৪ জুন রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে সহায়তা হিসাবে বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম ২০০০ কেজি চাল বরাদ্দ দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের প্রত্যেক পরিবারপ্রতি ২০ কেজি করে মোট ৭০০ কেজি চাল বিতরণ করেন। এ নিয়ে এলাকার সাধারণ মানুষ ও সুশিল সমাজের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে ১৩০০ কেজি চাল গেল কোথায়?
পিআইও জিয়ার নিকট জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।
ইউএনও মৃধা মোজাহীদুল ইসলাম জানান, লিখিতভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
