সরকারি কর্মচারী আইন সংশোধনী আকারে যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২২:০৮
সরকারি কর্মচারী আইন সংশোধিত আকারে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পাঠাবে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি। গতকাল রবিবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেইন ভূঞা ইত্তেফাককে জানান, আইনটিতে কিছু সংশোধনী আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। সরকারি কর্মচারী আইন বলতে কর্মকর্তাদেরও বুঝাবে এ ধরনের কিছু ছোটখাট সংশোধনী রয়েছে আইনে। মৌলিক কোন সংশোধনী নেই। বহিরাগতদের (আউটসোর্সিং) প্রশাসনের বিভিন্ন স্তরে চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ রাখা হয়নি। চাকরির সুরক্ষা দিতে ফৌজদারি বা অন্যান্য অভিযোগে গ্রেফতারের পূর্বে সরকারের পূর্বানুমতি নেয়ার বিধান রয়েছে। নার্সদের ১ম শ্রেণীর মর্যাদা : সারাদেশের ২য় শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত সেবাকর্মীদের (নার্স) ১ম শ্রেণীর পদমর্যাদা দিতে সুপারিশ করেছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি।