চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২২:০৯
বরিশালের বাবুগঞ্জের বাসিন্দা মুহাম্মদ মারুফুল ইসলামের (২৭) দুটো কিডনি বিকল হয়ে গেছে। চিকিত্সকরা তাকে কিডনি প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছেন। তার সপ্তাহে তিনটি ডায়ালাইসিস ও একটি ইনজেকশন নিতে হয়। এতে মাসে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হয়। বর্তমানে তার পরিবারের পক্ষে চিকিত্সা চালিয়ে নেয়া অসম্ভব হয়ে পড়েছে। এ যাবত্ ধার-দেনা ও আত্মীয়-স্বজনের সহায়তা এবং পারিবারিক সঞ্চয় মিলিয়ে ২০-২৫ লাখ টাকা খরচ হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যাপক ডা. মাসুম কামালের অধীনে চিকিত্সাধীন মারুফুলকে বাঁচাতে তার পিতা সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানাঃ মুহাম্মদ মাহাবুবউল হক মানিক, হিসাব নং-১৩৭ ১০১ ১৪৩৮৩৩, ডাচ বাংলা ব্যাংক লি:, সাভার বাজার শাখা, ঢাকা। ফোন: ০১৭১৮-৭৯৭০৩১।