মেয়ে শর্মিষ্ঠার দাবি
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নটবর সিংহ যা করেছেন, তার বাবা কোনও দিন তা করবেন না এক সাক্ষাত্কারে দাবি করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা। তার দাবি, বাবার সময়ে কংগ্রেসের অন্দরে বিতর্কিত যা-ই ঘটে থাকুক, প্রণববাবু তা প্রকাশ করবেন না। শর্মিষ্ঠার কথায়, “৪০ বছরেরও বেশি সময় ধরে ডায়েরি লিখেছেন বাবা আর মধ্যে অনেক বিতর্কিত তথ্য আছে।
কিন্তু সেই সময় মাঝে মাঝেই বাবা কলম দিয়ে কেটে দেন। বলেন, কিছু ব্যক্তিগত কথোপকথন রয়েছে, “সেসব প্রকাশ্যে আনা উচিত নয়।” সদ্য রাজনীতিতে পা রেখে বাবার কাছে পাঠ নিচ্ছেন শর্মিষ্ঠা। তিনি বলেছেন, “অনেক দিন ভেবেই আমি কংগ্রেসে যোগ দিয়েছি। ভোটেও লড়তে চাই।
বাবা বলেন, রাজনীতি সারা জীবনের ব্যাপার।” তবে পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিয়ে শর্মিষ্ঠা বলেন , ‘ডাক্তারের ছেলে ডাক্তার হলে আমি কেন নয়? মানুষ না-ই নিতে পারেন, কিন্তু আমি কেন ভোটে দাঁড়াব না?” প্রাক্তন কংগ্রেস নেতা নটবর সিংহের আত্মজীবনী ‘ওয়ান লাইফ ইজ নট এনাফ: আজ অটোবায়োগ্রাফি’ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
সোনিয়া গান্ধীর পুত্র রাহুলের বাধাতেই প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেননি, এমন সব তথ্যসহ ইউপিএ সরকারের বেশ কিছু বিষয় প্রকাশ্যে এনেছেন নটবর ।
— আনন্দবাজার
