ভারতে ফিরে যেতে আশ্রয় প্রার্থীদের লাইফবোট দিল অস্ট্রেলিয়া

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২০:৫৬
অস্ট্রেলিয়ায় আটক রাজনৈতিক আশ্রয়প্রার্থী ভারতীয় নাগরিকদের ফেরত পাঠাতে লাইফবোট সরবরাহ করেছে। গতকাল সোমবার দেশটির হিউম্যান রাইটস সেন্টারের নির্বাহী পরিচালক একথা জানান। গত জুনে ১৫৭ জন ভারতীয় নাগরিককে সাগরে আটক করে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। এরা সকলেই শ্রীলঙ্কার ক্রিশ্চিয়ান তামিল। সেখানে নির্যাতনের শিকার হওয়ায় মাত্র ছয় মাসের জন্য ভারতে আশ্রয় নেয়। এদের মধ্যে ৫০ জন শিশু রয়েছে। মানবাধিকার সংগঠনটির নির্বাহী পরিচালক হাগ দে ক্রিটসার বলেন, সমুদ্রে নৌকা চালানোর কোন অভিজ্ঞতা তাদের নাই। সুতরাং তাদের ডুবে যাওয়ার এক ভয়ঙ্কর সম্ভাবনা রয়েছে। এদিকে দেশটির অভিবাসন মন্ত্রী স্কট মরিসন বলেছেন, এরা সকলেই অর্থের তাড়নায় আমাদের এখানে পাড়ি জমিয়েছেন। তিনি বলেন, যদি তারা ভারতীয় নাও হয়ে থাকেন, তারপরও নয়া দিল্লির সাথে চুক্তির আওতায় তাদেরকে ভারতে ফেরত পাঠানো হবে। তবে এক সাক্ষাত্কারে এসব নাগরিকদের নিতে অস্বীকার করেছেন দেশটিতে অবস্থানরত ভারতীয় কনস্যুলার এবং তার পরিবর্তে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নাউরুর কারাগারে স্থানান্তর করার কথা বলেন তিনি।