প্লে-ব্যাকে নিয়মিত হচ্ছেন জেমস!

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২১:০২
দীর্ঘদিন ধরে জেমসের কোনো নতুন গান রিলিজ হচ্ছে না। এমন অভিযোগের পর জেমস ভক্তদের কিছুটা আশ্বস্ত করছেন এবারে তিনি। সর্বশেষ মান্নার প্রযোজনায় ‘আসবার কালে আসলাম একা’ শিরোনামের পর কোনো বাংলা চলচ্চিত্রে গান করেননি। অতঃপর দীর্ঘ বিরতির পর মাহফুজ আহমেদের নতুন চলচ্চিত্রে গাইলেন প্রিন্স মাহমুদের সুরে। এরপরই ‘সত্তা’ নামের একটি চলচ্চিত্রে বাপ্পা মজুমদারের সুরে আরেকটি চলচ্চিত্রে গাইলেন তিনি। এছাড়া দিলশাদুল হক শিমুল তার ‘লিডার’ চলচ্চিত্রের জন্য জেমসকে দিয়ে নতুন আরেকটি প্লে-ব্যাক করার পরিকল্পনা করছেন। তবে এ প্রসঙ্গে জেমসের সাথে যোগাযোগ করা হলে শিল্পী বলেন, ‘গানের কথা, সুর ও সিকোয়েন্স ভালো লাগলে তবেই প্লেব্যাক করবো। এতদিন এটা হয়নি বলেই গাওয়া হয়নি।’