ঈদে মুক্তি প্রাপ্ত শাকিবের প্রযোজনার প্রথম চলচ্চিত্র ‘হিরো দ্য সুপারস্টার’ চলচ্চিত্রের প্রধান নায়িকা অপু বিশ্বাস নিজের ছবির অভিজ্ঞতা জানাতে গিয়ে বললেন, ‘প্রযোজক শাকিব আরও ভয়ংকর! আগে তো তবুও শুটিং শিডিউলে কিছুটা ছাড় পেতাম। কিন্তু প্রযোজক শাকিব এগুলো খুব কড়াভাবে নিয়েছেন। এছাড়া আমরা ছবিটির সাফল্যের জন্য দেশের বিভিন্ন জেলাতেও ট্যুর দিচ্ছি। চলচ্চিত্রের প্রতি এতটা দরদ কোনো হিরোর কাছে আমি দেখিনি।
এখন মনে হচ্ছে ওর আরও আগেই প্রযোজনায় আসা উচিত ছিল। তাহলে হয়তো এই ইন্ডাস্ট্রির আরও কিছু ভালো কাজ সে উপহার দিতে পারতো।’
