মোহন লাল চরিত্রে ফিরোজ শাহী

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২১:০৪
টিভি, চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চেও নিয়মিত কাজ করছেন অভিনেতা, নির্মাতা ফিরোজ শাহী। নিজের প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘এই গল্পে ভালোবাসা নেই’ ছবির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। তবে এখন ফিরোজ শাহী তার নাট্যদলের নতুন প্রযোজনার রিহার্সেল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঐতিহাসিক নাটক ‘নবাব সিরাজ উদ্দৌলা’ মঞ্চস্থ হচ্ছে এবার। নাটকটি মঞ্চস্থ হবে আগামী ৯ আগস্ট। শিল্পকলার অডিটরিয়ামে গত এক সপ্তাহব্যাপী চলছে এর মহড়ার কাজ। আর এতে মোহনলাল চরিত্রে অভিনয় করছেন ফিরোজ শাহী। ফিরোজের মতে, ‘আমি প্রায় এক যুগ আগে ‘দেবদাস’ নির্মাণ করেছিলাম। দীর্ঘদিন পর এবারে এই ঐতিহাসিক নাটকে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। আমি এই মঞ্চে কাজ করার জন্য নিজের চলচ্চিত্রের শুটিং পিছিয়ে দিয়েছি। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’