এনটিভিতে আজ রাত ৯টায় রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে প্রচার হবে একক নাটক ‘কনক’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিচারক’ গল্পের অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন অপর্ণা, জিতু আহসান, আশিক চৌধুরী, রাসেল, পৃথু প্রমুখ। লেখক জাবেদ সারোয়ারের এক ভক্ত পাঠিকা একদিন তার মফস্বল শহরের বাড়িতে নিমন্ত্রণ জানায় তাকে। কনকের ইচ্ছে তার জীবন কাহিনী নিয়ে এই লেখক একটি গল্প লিখবেন। কনকের কাছ থেকে শোনা গল্পটির ভেতর লেখক জাবেদ সারোয়ার যেন আবিষ্কার করলেন রবীন্দ্রনাথের ‘বিচারক’ গল্পের হেম শশী এক শ কুড়ি বছর পর গল্পগুচ্ছের পাতা থেকে উঠে এসেছে এই সময়। সেই গল্পটি তিনি বলছিলেন বন্ধুদের এক আসরে।
