আলফাজ উদ্দিন আহমেদ গত ১ আগস্ট ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। অত্র কোম্পানিতে যোগদানের পূর্বে তিনি রাষ্ট্রায়াত্ব সাধারণ বীমা কর্পোরেশনে মহাব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন শাখায়, জোনাল অফিস ও প্রধান কার্যালয়ের মধ্যে প্রশাসন, সংস্থাপন, আন্ডার রাইটিং, পাবলিক রিলেশন, ফাইন্যান্স এন্ড একাউন্টস, ইন্টারনাল অডিট এবং রি-ইন্স্যুরেন্স একাউন্টস বিভাগসমূহে দায়িত্ব পালন করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি
