অনন্য এক অর্জন করে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ক্যারিবীয় অঞ্চলের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেট শিকার করলেন এই অল রাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের হয়ে সেন্ট লুসিকা জুকসের টিনো বেস্টকে আউট করে ক্যারিবিয়ান খেলোয়াড়দের মধ্যে এ রেকর্ড সৃষ্টি করেন ব্রাভো। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত ২০৫ ম্যাচ খেলা ব্রাভো সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এখন অস্টম স্থানে। তালিকার শীর্ষে রয়েছেন ১৯৮ ম্যাচে ২৬৪ উইকেট শিকার করা শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অপর দুই ক্যারিবীয় হলেন সুনিল নারাইন ও কাইরন পোলার্ড। ১৩৪ ম্যাচে নারাইনের শিকার ১৭৩ এবং পোলার্ডের ২৪০ ম্যাচে ১৭২ উইকেট।
