কৌশিকীর বাবা পণ্ডিত অজয় চক্রবর্তীর সাথে আমাদের দীর্ঘদিনের পারিবারিক যোগাযোগ বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী আমিনা আহমেদের। শিল্পী আমিনা জানান, ‘অজয় দা ঢাকায় এলে আমার বাসাতেই উঠবেন। তো প্রথম ১৯৮৭ সালে অজয় দা আমার বাসাতে এলেন। তখন এত্তটুকুন কৌশিকী। ওকে কোলে নিয়ে আমরা গানের তালিম নিতে বসলাম। তখন থেকেই দেখতাম বাবার সাথে বিভিন্ন রাগে সুর মেলাচ্ছে। সেগুলো আবার আমাদের গাইতে বলছে। এরপর আমাদের ঘরোয়া আসরে ওর গান শুনেছি অনেক। তবে কৌশিকীর কণ্ঠে রবীন্দ্রসংগীতই আমাকে বেশি টানে। অদ্ভুত গায়কী ওর। কৌশিকীর সাথে আগামীতে আমরা দুজনে একটি অ্যালবামের পরিকল্পনা নিয়েছি। খুব শিগগিরই এর কাজে হাত দেবো। এর বাইরে আমাদের ‘রবিরাগ’-এর অনুষ্ঠান হবে ৮ ও ৯ আগস্ট। গতকাল থেকেই টানা রিহার্সেল চলছে।’
