রবীন্দ্রগানে নতুন প্রজন্মের উন্নত পুরুষকণ্ঠ প্রয়োজন :সাদী মুহাম্মদ

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ১৯:৪৭
কেউ কেউ আমার এ কথাটা শুনে হয়তো অবাক হবেন। কিছুটা ভুলও বুঝতে পারেন। তবে আমার কাছে মনে হয়, নতুন প্রজন্মের অনেকেই ভালো গান করছেন, তাদের ভেতরে নারীকণ্ঠের অনেক মেধাবী রবীন্দ্রসংগীতশিল্পী এলেও সিরিয়াসলি রবীন্দ্রগানকে নিজের আরাধ্য করে রাখবে এমন শিল্পী খুব কম পাওয়া যায়। এটা আমাদের এখনকার প্রজন্মের সংকট বলতে পারি। এছাড়া রবীন্দ্রসংগীত চর্চায় দুই বাংলার ভেতরে আমরাই সবসময় এগিয়ে। সাংগঠনিক চর্চা বা যেকোনো রেকর্ডিংয়ের ক্ষেত্রেও আমরাই সবচেয়ে বেশি উদ্যোগী। তবে নতুন পুরুষ শিল্পী যারা কাজ করছেন, তাদের আরেকটু সচেতন হওয়ার অনুরোধ করছি।