রবীন্দ্রস্মরণে বিশেষ দিন প্রতিদিনে আহমদ রফিক

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ১৯:৪৮
আহমদ রফিক। ভাষাসংগ্রামী, কবি ও রবীন্দ্রগবেষক। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এ উপলক্ষে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’-এ অতিথি হয়েছেন তিনি। রবীন্দ্রনাথের অসাম্প্রদায়িক চেতনা, মূল্যবোধ এবং বাঙালির জীবনে রবীন্দ্রনাথের প্রভাবসহ তাকে নিয়ে গবেষণা ও অন্যান্য প্রসঙ্গে আলোচনা করেছেন আহমদ রফিক। ‘দিন প্রতিদিন’-এর বিশেষ এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল ৮টা ৩০ মিনিটে। প্রযোজনা করেছেন খায়রুল বাবুই।