চ্যানেল আইতে রবীন্দ্র প্রয়াণ দিবস

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ১৯:৪৮
আজ রবীন্দ্র প্রয়াণ দিবসের অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে প্রচার হবে সকাল ৭টা ৩০ মিনিটে রবীন্দ্রনাথকে স্মরণে বরণে ‘আমরা একদিন চিরদিন’। অনুষ্ঠানে থাকবে গান, কবিতা, আবৃত্তি পাঠ ও আলোচনা ইত্যাদি। অংশ নেবেন দেশের বরণ্য কবি, সাহিত্যিক, রবীন্দ্র বিশেষজ্ঞ ও শিল্পীবৃন্দ। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘পাত্র ও পাত্রী’। পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয়ে আরমান পারভেজ মুরাদ, নাদিয়া, খায়রুল আলম সবুজ, সাবেরী আলম, নরেশ ভূঁইয়া, হারুনুর রশিদ, স্বপন প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে রেজওয়ানা চৌধুরী বন্যার অংশগ্রহণে বিশেষ সংগীতানুষ্ঠান। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মৌসুমী বড়ুয়ার উপস্থাপনা ও প্রযোজনায় সুবীর নন্দী ও রিজিয়া পারভীনের অংশগ্রহণে রবীন্দ্র বৈঠকী আড্ডার বিশেষ অনুষ্ঠান ‘বিশ্বভরা প্রাণ’।