রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে তার ৭৩তম প্রয়াণ দিবসে এটিএন বাংলা প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৯টা ১৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান ‘আমার মন চেয়ে রয়’। দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘আমার মুক্তি আলোয় আলোয়’; পরিচালনায় আবুল হায়াত। দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে রবীন্দ্র প্রয়াণ দিবসকে নিয়ে সাজানো ‘শোবিজ ওয়ার্ল্ড’-এর বিশেষ পর্ব। উপস্থাপনা ও পরিচালনায় রুমানা আফরোজ। রাত ৮টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে বিশেষ নাটক ‘আপদ’। ফেরদৌস হাসানের নাট্যরূপ ও পরিচালনায় এতে অভিনয় করেছেন দিলারা জামান, আব্দুল্লাহ রানা, বন্যা মির্জা প্রমুখ।
