সংবাদ কণিকা

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২০:৩৮
ভিডিও গেইম শিশুদের জন্য সহায়ক প্রতিদিন কিছু সময়ের জন্য ভিডিও গেইম খেললে তা শিশুদের ওপর অল্প হলেও ইতিবাচক প্রভাব ফেলে, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমনটাই বেরিয়ে এসেছে। বিজ্ঞানীরা দেখেছেন, দিনে এক ঘন্টার কম সময় ভিডিও গেইম খেলা শিশুদের মানিয়ে চলা বা খাপ খাওয়ানোর ক্ষমতা অন্য শিশুদের তুলনায় বেশি যারা কোন গেইমই খেলে না। তবে যে শিশুরা ৩ ঘন্টার বেশি ভিডিও গেইম নিয়ে মেতে থাকে তারা জীবন সম্পর্কে কম সন্তুষ্টি প্রকাশ করেছে।— বিবিসি বিচারকের বিরুদ্ধে যৌণ হয়রানির অভিযোগ যার হাতে বিচারের ভার, যৌন হয়রানির অভিযোগ উঠল তার বিরুদ্ধেই। অভিযোগ করলেন যিনি, তিনিও নিজে বিচারক। যিনি কোনও দিন ভাবেননি, তাকেও যৌন হেনস্থার শিকার হতে হবে এবং অভিযোগ জানাতে হবে ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে। যার জেরে নিজের কাজ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন গ্বালিয়রের ওই অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। — আনন্দবাজার পত্রিকা বরুণকে মুখ্যমন্ত্রী দেখতে চান মেনকা পুত্র বরুণ গান্ধীকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে দেখতে চান মেনকা গান্ধী। পিলিভিটে একটি জনসভায় কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী বলেন, “যদি রাজ্যে বিজেপির সরকার থাকত, তা হলে খুব ভাল হতো। কোনো বাধা ছাড়া, কর্তৃত্ব নিয়ে কাজ করতে পারতাম আমরা।” এর পরেই মেনকা বলেন, “বরুণ যদি উত্তর প্রদেশে বিজেপির সেই সরকারের নেতৃত্ব দিত, তা হলে দারুণ হতো।” বিজেপির রাজ্য সভাপতি লক্ষ্মীকান্ত বাজপেয়ী একে মেনকার ‘ব্যক্তিগত মতামত’ আখ্যা দিয়ে বলেন, “যা সিদ্ধান্ত, হাইকম্যান্ডই নেবে।” — আনন্দবাজার পত্রিকা