তিনি নিজে কি করে দেখাতে পারেন সেটা বিশ্বকাপেই অনুমান করা গেছে। দলটাও ছিল তেমনই। এক সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিলে গোটা টুর্নামেন্টে নেদারল্যান্ডসকে নিয়ে আর কোনো প্রশ্ন নেই। প্রশ্ন ছিল না আরিয়েন রোবেনকে নিয়েও।
বিশ্বকাপ শেষে এবার ক্লাব ফুটবলমুখী হতে শুরু করেছেন ফুটবলাররা। রোবেনের ভাবনাতেও কেবল তাই বায়ার্ন মিউনিখ। এখানকার হয়ে ক্যারিয়ারে আরও একবার ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। ক্যারিয়ার শেষ করার আগে আবারো একবার বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের ইচ্ছার কথা জানালেন এই প্লে-মেকার।
এক মৌসুম আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ বায়ার্নের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন নেদারল্যান্ডের আন্তর্জাতিক তারকা রোবেন। কিন্তু গত মৌসুমেই তাদের ট্রফি হস্তান্তর করতে হয়।
আধুনিক ফরমেটে প্রথম দল হিসেবে বায়ার্ন শিরোপা অক্ষুণ্ন রাখবে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়েছিল। কিন্তু পেপ গার্দিওলার শিষ্যরা এপ্রিলের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
এমন পরাজয় শেল হিসেবে বিদ্ধ হয়ে আছে রোবেনের মনে এবং ক্যারিয়ারে দ্বিতীয়বার এ ট্রফি হাতে তোলার জন্য কতটা মরিয়া সেটাই ব্যাখ্যা করেছেন হল্যান্ডের এ আন্তর্জাতিক তারকা।
রোবেনের উদ্ধৃতি দিয়ে কিকার পত্রিকা জানায়, ‘অবশ্যই আমি আবারো এ ট্রফি জিততে চাই, মহত্ অর্জনগুলো আমি বায়ার্নের হয়ে করতে চাই।’
‘আবারো চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা অর্জন আমার লক্ষ্য। আমার বড় লক্ষ্য হচ্ছে ক্যারিয়ারে দ্বিতীয়বার এ শিরোপা জয় করা।
