নরওয়ের ট্রমসোতে অনুষ্ঠানরত বিশ্ব দাবা অলিম্পিয়াডের তৃতীয় রাউন্ডে শ্রীলঙ্কাকে ৩-১ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশের মহিলারা। মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন, মহিলা আন্তর্জাতিক মাস্টার শামিমা আকতার লিজা ও নজরানা খান ইভা নিজ নিজ খেলায় জয় পেয়েছেন। তবে হেরেছেন মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা। তিন রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ মহিলা দল ৫৭তম স্থানে অবস্থান করছে। প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে জেতার পর বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় রাউন্ডে একই ব্যবধানে হেরেছিল।
এদিকে টানা দুই রাউন্ডে জয়ের পর তৃতীয় রাউন্ডে বেলজিয়ামের সঙ্গে ২-২ পয়েন্টে ড্র করেছে বাংলাদেশ পুরুষ দল।
