ফোকাস

অভিনেত্রী কবরীর ৫০ বছরে মৌসুমীর মুখোমুখি

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২০:১৬
বাংলাদেশের চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরী। ‘সুতরাং’ থেকে শুরু... এরপর নিরন্তর বয়ে চলা। এখন পার করছেন অভিনয়ের ৫০ বছর। অভিনেত্রী কবরীর অভিনয় জীবন নিয়ে তৈরি হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। তাদের মধ্যে হয়েছে অনেক কথা, জানা-অজানা অনেক অনেক বিষয় নিয়ে। আর এসবই থাকছে ‘অভিনেত্রী কবরীর ৫০ বছর’ অনুুষ্ঠানে। অনুষ্ঠান প্রসঙ্গে সঞ্চালক চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘আমি আমার জীবনের একাধিক ইন্টারভিউতে বলেছি কবরী আপা আমার আইডল। এরপর সেই আইডলের ক্যারিয়ারের ৫০ বছরপূর্তির ইন্টারভিউতে যখন আমাকে দায়িত্ব দেওয়া হলো আমি সানন্দে রাজি হই। কারণ এটা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ঘটনা।’ অনুষ্ঠানটি প্রচার হবে ৮ আগস্ট শুক্রবার রাত ৮টায় চ্যানেল আইতে। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আবদুর রহমান।