তোমায় গান শোনাবো-তে অদিতি মহসিন

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২০:১৯
আজ রাত এগারোটায় মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তে গান পরিবেশন করবেন এ সময়ের অন্যতম শীর্ষ রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন। দুই ঘণ্টা ব্যাপ্তির বৈঠকি ঘরানার এ অনুষ্ঠানে নিজের পছন্দ ও দর্শকদের অনুরোধে বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি। গানের পাশাপাশি কথা বলবেন নিজের জীবনযাত্রা ও সংগীত ভাবনার নানা দিক নিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাশ। প্রযোজনা করবেন সাইফুল ইসলাম।