রেইন ফরেস্ট

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২০:১৯
এসএ টেলিভিশনের ধারাবাহিক ‘রেইন ফরেস্ট’। রচনা করেছেন হাবিব জাকারিয়া উল্লাস ও পরিচালনা করেছেন অনন্য ইমন। অভিনয়ে সজল, আমিন খান, কুসুম সিকদার, নাঈম, কল্যাণ কোরাইরা, ফারহানা মিলি, শাহেদ আলী প্রমুখ। নাটকটি সম্প্রচার হচ্ছে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায়। জনপ্রিয় গল্প উপন্যাস নিয়ে নাটক হয়েছে, জনপ্রিয় কবিতা অবলম্বনেও নাটক হয়েছে অনেক সময়। কিন্তু এখনও বাংলাদেশের কোনো টেলিভিশনে চ্যানেলে বিখ্যাত এবং জনপ্রিয় গানগুলোর গল্প অবলম্বনে সিরিজ নাটক প্রচার হওয়ার দৃষ্টান্ত নেই। পরিচালক অনন্য ইমন মনে করেন প্রথমবারের মতো বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের ইতিহাসে সর্ম্পূণ নতুন, ক্লাসিক এবং ইনোভেটিভ এই আইডিয়া নিয়ে প্রচার হতে যাচ্ছে সিরিজ নাটক ‘রেইন ফরেস্ট’। বিভিন্ন সময়ে শ্রোতার মন ছুঁয়ে যাওয়া জনপ্রিয়, বৈচিত্র্যপূর্ণ ও নাটকীয় সব গান বেছে নেওয়া হয়েছে এই সিরিজ নাটকের গল্প হিসেবে।