সংবাদ কণিকা

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২০:৪৬
নেপালে উদ্ধার পাঁচশ’ পর্যটক ভারি বৃষ্টির জেরে পেনালে হঠাত্ ধস নামায় আটকে পড়েন বহু বিদেশি পর্যটক। সোমবার প্রায় দু’শ’ পর্যটককে উদ্ধার করলো নেপাল পুলিশ। প্রশাসন সূত্রে খবর, রবিবার ৩০০ পর্যটনকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন উদ্ধারকারীরা। এই পর্যটকদের মধ্যে বেশিরভাগই ইউরোপের বিভিন্ন দেশ এবং ভারতের নাগরিক। ধসে চাপা পড়ে মৃত্যু হয় ৩৩ জনের। এখনও নিখোঁজ দেড়শ’র বেশি মানুষ। -আনন্দবাজার পত্রিকা জার্মানির একমাত্র ইন্টারনেট স্কুল বখুম শহরে রয়েছে জার্মানির একমাত্র ইন্টারনেট স্কুল। পপতারকা কিংবা অটিস্ট— সে যাই হোক না কেন সবাই সেখানে পড়াশোনার সুযোগ পায়। তবে সকাল সকাল ঘুম থেকে ওঠা আর স্কুলে যাওয়ার তাড়া নেই। জার্মানির স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি চলছে এখন। মিউনিখের ১৩ বছরের লিলির জন্য এটা কোনো বিষয় নয়। সে এখনও ক্লাস করছে। একইসঙ্গে বাবা-মার সঙ্গে টোঙ্গায় ছুটিও কাটাচ্ছে। তার মা-বাবা সেখানে একটি হোটেল চালান। লিলিও বছরে তিনমাস তাদের সঙ্গে সেখানে কাটায়। জার্মানি থেকে রবিন শাডে তাকে স্কাইপের মাধ্যমে গণিত ও ইংরেজি ব্যাকরণ পড়ান। ইন্টারনেট স্কুলে সাতজন শিক্ষক নয় থেকে ২২ বছর বয়সী ৯০ জনের মতো ছাত্রছাত্রীকে পড়ান। -ডয়চেভেলে