হজ্বে পাঠানোর নামে অর্থ আত্মসাত্

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:০৩
হজ্বে না পাঠিয়ে প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অব অরিয়ন এয়ার সার্ভিসের মালিক মো. শাকিলের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করার জন্য কর্মকর্তা নিয়োগ করেছে। দুদক সূত্রে অভিযোগের বিষয়ে জানা গেছে, মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অব অরিয়ন এয়ার সার্ভিস অবস্থিত। এর মালিক মো. শাকিল এই প্রতিষ্ঠানের মাধ্যমে হজ্বে পাঠানোর নামে ১৮ জনের কাছ থেকে মোট ৩৪ লাখ ৭০ হাজার টাকা নেন। পরে তাদের হজ্বে না পাঠিয়ে এই টাকা আত্মসাত্ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সমপ্রতি কমিশনে এ অভিযোগ এলে কমিশন তা যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গতকাল কমিশন দুদকের উপসহকারী পরিচালক আজিজুল হককে অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক মো. বেনজীর আহম্মদকে তদারককারী কর্মকর্তা নিয়োগ নিয়োগ দিয়েছে।