প্রধানমন্ত্রীর দপ্তরের দেয়া অর্থে সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নাগেশ্বরীতে ১৫টি হতদরিদ্র পরিবারের সদস্যদের গৃহ নির্মিত হয়েছে।
উপজেলার ১৪ ইউনিয়ন থেকে ০১-১০ শতক জমি আছে ইউনিয়ন প্রতি এমন ৩ জন গৃহহীনের তালিকা নিয়ে মোট ৪২ জনের মধ্যে থেকে যাচাই-বাছাই শেষে রায়গঞ্জ ইউনিয়নের দিপু মিয়া, রামখানার আয়নাল হক, রিয়াজুল ইসলাম, কেদারের আব্দুস ছামাদ, ভিতরবন্দের মুন্দি মিয়া, বল্লভেরখাসের শাহিনুর ইসলাম, নারায়ণপুরের জহুরুল ইসলাম, নুনখাওয়ার রফিকুল ইসলাম, সন্তোষপুরের অঙ্গ বালা, হাসনাবাদের নাজিরন বেগম, কালিগঞ্জের মুক্তা রানী, বেরুবাড়ির মকবুল হোসেন, বামনডাঙ্গার হাজিরন বেওয়া, নেওয়াশীর আব্দুল জলিল এবং কচাকাটা ইউনিয়নের শিউলী বেগমকে নির্বাচন করা হয়। প্রত্যেক পরিবারকে ২ লাখ ৩৫ হাজার ৯৭০ টাকা ব্যয়ে তাদের নিজ জমিতে ২২ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের ১টি আধাপাকা টিনসেড ঘর, সেনেটারি লেট্রিন ও টিউবয়েল দেয়া হচ্ছে।
