স্লেজিং ভাল!

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:৩৭
ইংল্যান্ড পেসার জেমস এন্ডারসনকে একজন ‘প্ররোচক’ এবং একইভাবে স্লেজিংকে ‘মাঠে খেলার জন্য ভাল’ হিসেবে চিহ্নিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। আইসিসির স্বাধীন বিচার কমিশন দীর্ঘ ছয় ঘন্টার শুনানি শেষে অ্যান্ডারসন এবং জাদেজা উভয়কেই নির্দোষ ঘোষণা করেছেন। পুরো বিষয়টি নিয়ে এক শব্দে উত্তর দিতে বললে ওয়ার্নার ‘প্ররোচক’ বলে অভিহিত করেন। ওয়ার্নার বলেন, ‘প্রত্যেক দলেই এমন একজন দরকার আছে এবং আমি মনে করি ইংল্যান্ড দলে সেটা জিমি এন্ডারসন। যুদ্ধের ময়দানে আমরা সবাই স্লেজিং পছন্দ করি এবং আমি মনে করি বিষয়টি জিমির দিক থেকে মূলত সে একজন বোলার অতএব তিনি এটা করতে পারেন। একজন ব্যাটসম্যান হিসেবে আমরা এটা চেষ্টা করতে পারি। কিন্তু আমরা মাথা গরম করলে তারা আমাদের প্যাভিলিয়নে পাঠিয়ে দিতে পারেন। আমি মনে করছি মাঠে খেলার জন্য এটা ভাল, তবে আপনি সীমা অতিক্রম করতে পারেন না।’