বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের ফিক্সিংয়ের রায়ের আপিল আবেদনের প্রাথমিক শুনানি শেষে দ্বিতীয় দফা শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে শুনানি। এই প্রসঙ্গে আশরাফুলের আইনজীবী খালিদ হামিদ চৌধুরী বলেন, ‘আজ (গতকাল) প্রাথমিক ইস্যু নিয়ে শুনানি হয়েছে। সবার জানার জন্য যেটা প্রয়োজন, মূল শুনানি হবে আগামী মাসের ৮ তারিখ থেকে। যারা আপিল করেছে তাদের বিষয়ে শুনানি হবে। যার যে আপিল সবগুলো আগামী মাসে এক সঙ্গে শুনানি হবে। কবে শুনানি হবে তা নিয়েই আজ আলোচনা হয়েছে। তেমন কোন গুরুত্বপূর্ণ কিছুই নেই।’
ফিক্সিং কেলেঙ্কারিতে সাজা প্রাপ্ত এবং অভিযোগকারী দুই পক্ষই রায়ের বিপক্ষে আপিল করেছিলেন। সেই আপিল আবেদনের প্রাথমিক শুনানি শুরু হয়েছে গতকাল।
