বাঁকানো ৪কে টিভি বানাবে সনি

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২০:১৪
স্যামসাং এবং এলজির পর এবারে ৪কে রেজ্যুলেশনের বাঁকানো টেলিভিশন তৈরির ঘোষণা দিয়েছে জাপানের টেক জায়ান্ট সনি। ৬৫ এবং ৭৫ ইঞ্চি আকৃতিতে তৈরি এসব টেলিভিশন আসছে মাসে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য আইএফএ-তে প্রদর্শিত হবে। স্যামসাংয়ের এইচইউ৯০০০ সিরিজের ৬৫ এবং ৭৮ ইঞ্চি আকৃতির ৪কে রেজ্যুলেশনের বাঁকানো টেলিভিশনের সাথেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সনির নতুন এসব টেলিভিশনকে। তবে এখনও পর্যন্ত নতুন এসব টেলিভিশনের খবর সনি জানালেও এগুলোর দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, স্যামসাংয়ের টেলিভিশনগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এগুলোর দাম কিছুটা কমই রাখবে সনি। উল্লেখ্য, স্যামসাং তাদের ৪কে রেজ্যুলেশনের ৬৫ এবং ৭৮ ইঞ্চি আকৃতির বাঁকানো টেলিভিশনগুলো বিক্রি করছে যথাক্রমে ৪ হাজার ৩০০ ডলার এবং ৮ হাজার ডলারে।