যুক্তরাষ্ট্রের বাইরে সমঝোতায় অ্যাপল-স্যামসাং

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২০:১৪
প্যাটেন্ট নিয়ে বিভিন্ন দেশে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে বিবাদমান সমস্যায় সমঝোতার পথে হাঁটছে এই দুই টেক জায়ান্ট। যুক্তরাষ্ট্রের বাইরে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানিসহ নয়টি দেশে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে চলমান সকল মামলা তুলে নেওয়ার জন্য সম্মত হয়েছে তারা। এ সম্পর্কে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, লাইসেন্স চুক্তির বাইরে চলমান একে অন্যের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা তুলে নিবে। তবে যুক্তরাষ্ট্রের আদালতে চলমান মামলাগুলো বহাল থাকবে। ২০১১ সাল থেকে স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি নির্মাতা এই দুই শীর্ষ প্রতিষ্ঠান একে অন্যের বিরুদ্ধে মামলা চালিয়ে আসছে। পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন মডেলের স্মার্টফোন ও ট্যাবলেট পিসির ডিজাইন নকল করা থেকে শুরু করে অভিযোগ রয়েছে নানা রকমের প্যাটেন্ট ভঙ্গের।