গানের মিউজিক ভিডিও নিয়ে সংগীত শিল্পীদের পথিকৃত্জন প্রখ্যাত শিল্পী কুমার বিশ্বজিত্। যদিও এ নিয়ে শুভ্রদেব ও কুমার বিশ্বজিতের এক প্রচলিত মিডিয়া দ্বন্দ্ব রয়েছে। তবে এবারে শিল্পী এবারে আমেরিকায় নির্মাণ করছেন মিউজিক ভিডিও। প্রবাসী নির্মাতা সাইফুল ইসলাম ও কণ্ঠশিল্পী তানভীর শাহিনের উদ্যোগে এই ভিডিও নির্মিত হলো।
উল্লেখ্য, আমেরিকাতেই শিল্পীর এই গানটি রেকর্ড হয়। এবং একই সাথে আমেরিকার বিভিন্ন বাংলা চ্যানেলে এই গানটি অন এয়ার হবে বলে নির্মাতা জানান।
এ প্রসঙ্গে জনপ্রিয় কণ্ঠশিল্পী তানভীর শাহীন বলেন, ‘আমার কাছে এই কাজটি খুবই উপভোগ মনে হয়েছে। আমার নিজস্ব স্টুডিওতেই এর বেশিরভাগ কাজ হয়েছে। এমনিতেই কুমার বিশ্বজিত্ আমার খুবই পছন্দের একজন শিল্পী। তার সাথে একই মঞ্চে গেয়েছিও এর আগে। এবারে তার একটি মিউজিক ভিডিওতে সম্পৃক্ত থাকতে পেরে ভালো লাগছে। খুব শিগগিরই ভিডিওটি বাংলাদেশি চ্যানেলে মুক্তি দেওয়া হবে।’
