রেখাকে এক হাত নিলেন হেমা মালিনী!

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২১:০০
সদ্য আমেরিকা ও কানাডা থেকে ১৫ দিনের সফর সেরে দেশে ফিরেছেন মথুরার সদ্য নির্বাচিত সাংসদ হেমা মালিনী। বিদেশে থাকার জন্য কয়েকদিন পার্লামেন্টে যেতে পারেননি তিনি। তবে হেমার অবশ্য তা নিয়ে খুব একটা আফসোস নেই। তিনি জানান, জয়াজি (বচ্চন) আর তিনি রাজ্যসভায় নিয়মিত যান। কিন্তু রেখাকে নিয়ে একটু ক্ষোভই উগরে দিলেন তিনি, জানালেন রেখা বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্য সভায় অনুপস্থিত থাকে। ওকে অনেকবার বলেছি মাঝেমধ্যে রাজ্য সভায় আসতে। বিজেপির এই নতুন সাংসদ নিজের দায়িত্ব নিয়ে বেশি তত্পর। তিনি জানান, এই ট্যুরটা আগে থেকেই ঠিক করা ছিল এবং বলিউডের নাচ-গানের জন্য সফর ছিল না। তার যুক্তি, তিনি ঘুরতে যাননি, তবে ভারতীয় সংস্কৃতি ‘অ্যাম্বাসাডর’ হিসেবে গিয়েছিলেন। এছাড়া রেখার এই পার্লামেন্টে অনুপস্থিতি নিয়ে আরও বলেন, ‘উনি শোবিজের ক্যারিয়ারেও যেমন আজীবন খামখেয়ালি করেছেন। এখনও তাই করেছেন। কিন্তু তার মনে রাখতে হবে এটা খামখেয়ালির জায়গা না।’