সংগীতভিত্তিক প্রতিষ্ঠান লাইভ স্কয়ার গত বছর তিনটি কনসার্ট আয়োজন করেছিল। তাদের আয়োজনে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ‘রকনেশন দ্য রেভোল্যুশন অব রক’ শীর্ষক কনসার্ট। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ক্রিপটিক ফেইট, পাওয়ার সার্জ, নেমেসিস, রেডিও অ্যাক্টিভ, অ্যাভয়েডরাফা, ইকোস, মিনারভা এবং ঔন্ড ব্যান্ড।