সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফ-এর গুলিতে নাজমুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পানিতর বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে তিনি আহত হন। আহত নামজুল সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার নূর ইসলাম জানান, ভোমরা সীমান্তের মেইন পিলার ২ (সাব পিলার নং-২) এর কাছে একটি জঙ্গলের মধ্যে পানিতর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় নাজমুলকে ভোর ৬টায় ফেলে রেখে যায়। পরে তার সহযোগীরা বিজিবিকে খবর দিলে তারা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক।
