এসপিরিন সেবনে হার্টের উপকার হয়। হার্ট এ্যাটাক রোধে অনেক ক্ষেত্রে এসপিরিন কার্যকর এমন তথ্য অনেকদিনের। কিন্তু অতিসম্প্রতি এক গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে পঞ্চাশোর্ধ ব্যক্তিগণ যদি একটানা ১০ বছর লোডোজ এসপিরিন সেবন করেন তবে তাদের ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ৯ ভাগ কম হয়। আর মহিলাগণের ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি হ্রাস পায় ৭ ভাগ। শুধু ক্যান্সার নয়, স্ট্রোক ও হার্ট এ্যাটাকের ঝুঁকিও হ্রাস পায় এসপিরিনে। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, বাওয়েল ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার ও গলনালীর ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি কমায় এসপিরিন। এনালস অব অনকোলজি জার্নালে প্রকাশিত তথ্যে আরও বলা হয়েছে লোডোজ এসপিরিন শুধু বাওয়েল ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে শতকরা ৩৫ ভাগ এবং ক্যান্সারজনিত মৃত্যু ঝুঁকি হ্রাস করে শতকরা ৪০ ভাগ।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
