বাংলাদেশ হকি দল আজ শুক্রবার বিকেল চারটায় বিকেএসপির হকি স্টেডিয়ামে ভারতীয় দলের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে। দুদেশের মধ্যকার তিন ম্যাচের হকি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জাতীয় দল গত বুধবার ২-১ গোলে পরাজিত হয়। তাই আজকের দ্বিতীয়টি স্বাগতিকদের জন্য গুরুত্বপূর্ণ, অঘোষিত ফাইনাল। খেলাটিতে জিততে না পারলে সিরিজটি জিতে যাবে ভারতীয় হকি দল।
