এই দৃশ্য আপাতদৃষ্টে দেখলে মনে হবে কোনো নির্বাচনী গণসংযোগেই তিনি বের হয়েছেন। কিন্তু এই ডিজিটাল যুগে হাজারও বিনোদনের উপক্রমনিকায় এখন নিজের ছবির প্রচারণায় সকলেরই কঠিন পরিশ্রমই করতে হয়। আর যেহেতু এবারের ঈদে শাকিব তার নিজের প্রযোজিত ছবি মুক্তি দিয়েছে, তাই নিজের তাগিদেই এই দর্শক সংযোগ। সেই ধারাবাহিকতায় গতকাল ব্লকবাস্টার সিনেমায় পুরো টিম ঘুরে এসেছেন।
