সময়ের ব্যস্ত কণ্ঠশিল্পী ও উপস্থাপক এখন লিজা। প্রতিদিনই শুটিংয়ের নানা ব্যস্ততায় তার কাটছে দিন। নিজের কাজের ফিরিস্তি নিয়েই বিনোদন প্রতিদিনের মুখোমুখি হয়েছেন তিনি। সাক্ষাত্কার নিয়েছেন দিব্যজ্যোতি
ঈদের ব্যস্ততা কেমন গেল?
অনেক। এই ঈদটা শেষ হতে না হতেই তো আরেক ঈদ চলে আসে। তাই পুরো সময়টাই ব্যস্ত থাকতে হয়। গেল ঈদে বেশ ক’টি অ্যালবামে আমার গান করা হয়েছে। এছাড়া আসছে ঈদে ‘ওয়াদা’ নামের একটি অ্যালবামে আমার চমত্কার দুটি গান থাকবে।
একই সাথে গান আর উপস্থাপনা করছেন। এটাতে আইডেন্টিটিতে বিভ্রান্তি তৈরি হয় না?
আমি মনে করি না। কারণ আমি গান সম্পর্কিত অনুষ্ঠানই করছি। এছাড়া স্ক্রিনিং হওয়ার পর আমার গানের ব্যস্ততাটাও বেড়েছে। ভালো কিছু গানের অফার পেয়েছি। ঘরে বসে গানের জন্য হা-পিত্যেশ করলে এগুলো পেতাম না।
নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে এখনকার ্রপ্রতিযোগিতা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে আপনি মনে করেন?
এখন আগের চেয়ে অনেক বেশি যুদ্ধের। আমাদের এখন বিশ্বের সবার সাথে ফাইট দিয়েই টিকে থাকতে হয়।
