মাত্র কিছুদিন আগেই শোনা গিয়েছিল রণবীরের ঘরে পাকা বধূ হিসেবেই বরণ হতে যাচ্ছেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ। কিন্তু পদ্ম পাতার জল আর বলিউডি প্রেমের গল্প যেন প্রায় এক সুতোয় গাঁথা। হলোও তাই। মাত্র কিছুদিন আগেই ক্যাটরিনার গডফাদার ওরফে প্রথম প্রেমিক সালমান খানের সাথে দীর্ঘ অভিমানের পাট চুকে আবারও নতুন ভাবে ঘোরাঘুরির খবর পাওয়া গেছে। আর এই খবর ওড়ার সাথে সাথেই যেন হাওয়ায় আরও জোরদার গুজব রটে যায় রণবীরের ঘরে। তবে কী রণবীরের সাথে ক্যাটরিনার প্রেমটা ভেঙেই গেল? এমন প্রশ্নের জবাব হয়তো রহস্যজালেই রয়েছে। তবে সর্বশেষ খবর হলো বিশেষ কারণে রণবীর ক্যাটরিনার সাথে দেখা করার জন্য তার বাসায় গিয়েছিলেন। কিন্তু কোনোভাবেই রণবীর ক্যাটের বাসায় ঢোকার অনুমতিই পেলেন না!
