২০১৩-১৪ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এবার অনুদান পেয়েছে সাধারণ শাখায় ৫টি, পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং শিশুতোষ শাখায় দুটি ছবি। সাধারণ শাখায় অনুদানপ্রাপ্ত ছবিগুলো হলো নাদের চৌধুরীর ‘নদী উপাখ্যান’, ড্যানি সিডাকের ‘কাশার থালায় রুপালি চাঁদ’, প্রসূন রহমানের ‘সুতপার ঠিকানা’, ড. সাজেদুল আওয়ালের ‘ছিটকিনি’ এবং রওশন আরা নিপার ‘মহুয়া মঙ্গল’। শিশুতোষ শাখায় অনুদানপ্রাপ্ত ছবি দুটি হলো জাঁ নেসার ওসমানের ‘পঞ্চসঙ্গী’ এবং মুশফিকুর রহমান গুলজারের ‘লাল সবুজের সুর’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘কালো মেঘের মেলা’, ‘কমলাপুরান’, ‘পুনরাবর্তন’, ‘বিবেক’ এবং ‘সাদাকালো’। অনুদানের ছবির মান প্রসঙ্গে এবারে চিত্র পরিচালক নাদের চৌধুরী বলেন, ‘আমি মন-প্রাণ দিয়েই সরকারের দেওয়া এই উত্সাহটুকু কাজে লাগাতে চাই। আশা করছি একটি ভালো ছবিই উপহার দিতে পারব।’
