প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতা আমাকে মুগ্ধ করেছে। তার আন্তরিকতা আমার প্রাণ ছুঁয়ে গেছে। একজন প্রধানমন্ত্রীর একজন শিল্পীর প্রতি এমন মায়া-দয়া হতে পারে তা আমি আগে কখনও দেখিনি, শুনিনি। মনে হচ্ছে আমি পৃথিবীর সেরা সুখী মানুষ। একদিনেই ধনী হয়ে গিয়েছি মনে হচ্ছে।