বিখ্যাত কমিকস প্রতিষ্ঠান মার্ভেলের ফিমেল থর প্রকাশের পর সনি নারী সুপারহিরোনির্ভর ছবি নির্মাণের পরিকল্পনা করছে।
২০১২ সালে ‘অ্যামেজিং স্পাইডারম্যান’-এর পর এ বছরেরই এপ্রিলে ‘অ্যামেজিং স্পাইডারম্যান টু’ নিয়ে হাজির হয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু এবার বেশ লম্বা সময় নিয়ে পরবর্তী ছবি নিয়ে আসছে সনি। চার বছর বিরতি নিয়ে ২০১৬ সালে তারা আসছে সিনিস্টার সিক্স নিয়ে। নারী প্রধান এই ছবির চিত্রনাট্য লিখবেন লিসা জয়।
সনি নিশ্চিত করেছে যে ব্ল্যাক ক্যাট, সিলভার স্যাবেল ও স্পাইডার-ওম্যান থাকছে এই ছবিতে কিন্তু নিশ্চিত করেনি এদের মধ্যে প্রধান চরিত্র হবে কোনটি ।
স্টুডিওটি আরও জানিয়েছে, দুই বছর পর দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের দ্বিতীয় অংশটি প্রত্যাশা অনুযায়ী সফলতা পায়নি।
ড্রিউ গড্রেডের পরিচালনায় সিনিস্টার সিক্স মুক্তি পাবে ১১ নভেম্বর ২০১৬তে। ছবিটিতে অভিনয় করছেন মাইকেল ম্যাসি, গুস্তাভ ফায়ার্স প্রমুখ ।
