এটিএন বাংলায় আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে শিল্পী ইভা রহমানের বিভিন্ন অ্যালবামের নির্বাচিত গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান ‘মনের মতো গান’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নৃত্যশিল্পী, অভিনেত্রী ও মডেল আনিকা কবীর শখ। অনুষ্ঠানে রয়েছে মোট ১৫টি গান। দেশে এবং প্রবাসের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত ১০টি অ্যালবামের নির্বাচিত গান নিয়ে সাজানো অনুষ্ঠানটি এবারের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হয়।
অ্যালবামের গানগুলো হলো ‘মন আমার’, ‘তুমি বৃষ্টি নাকি রোদ্দুর’ ইত্যাদি।
