আমলসার ইউপি’র উপ-নির্বাচন ২৪ আগস্ট

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২০:৩৪
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউপির উপ-নির্বাচন আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তফসিল অনুযায়ী গত সোমবার বিকাল ৫টা পর্যন্ত উক্ত ইউনিয়নের ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার ও ইউএনও-এর নিকট জমা দিয়েছেন । রিটার্নিং অফিসার ও ইউএনও মো. আব্দুল মজিদ জানান, ইউপি চেয়ারম্যান মো. বদরুল আলম হিরো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়। নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ওই ইউনিয়নের ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন মো. ইয়াকুব আলী বিশ্বাস, মো. মোখলেছুর রহমান বিশ্বাস, সামছুন্নাহার বিশ্বাস, সেবানন্দ বিশ্বাস ও সাবিত্রী রানী বিশ্বাস। তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই ৭ ও ৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৪ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।