আপনি একের পর এক ডাক্তারের কাছে ছুটছেন। সেক্স মেডিসিন খাচ্ছেন। আর ভাবছেন হয়তোবা নিঃশেষ হয়ে গেছেন। কিন্তু বিশেষজ্ঞগণ বলছেন, শারীরিক অক্ষমতা না থাকা সত্বেও বেশীরভাগ পুরুষের এধরণের সমস্যা হতে পারে। আর এধরণের সমস্যার শতকরা ৯৫ থেকে ৯৮ ভাগই সাইকোলজিক্যাল বা মনসতাত্বিক সমস্যা। তবে মনস্তাত্বিক সমস্যা ছাড়াও ৫টি কারণ উল্লেখ করেছেন বিশেষজ্ঞগণ যা উপেক্ষা বা অবহেলা করা ঠিক নয়। এই পাঁচটি সমস্যা হচ্ছে:
এক:ডিপ্রেশন বা মানসিক অবসাদ। সেক্স থেরাপিস্টদের মতে ক্লিনিক্যাল ডিপ্রেশন পুরুষের শারীরিক ক্ষমতা হ্রাসের সবচেয়ে বড় কারণ। খ্যাতনামা সেক্স থেরাপিস্ট ডেভিড ম্যাক-এর অভিমত:ক্লিনিক্যাল ডিপ্রেশন বা মানসিক অবসাদ হচ্ছে এক ধরণের ফিজিক্যাল ইলনেস বা শারীরিক সমস্যা। এধরণের সমস্যা সামান্য চিকিত্সায় ভাল হয়। অনেকে এটাকে সাইকোলজিক্যাল সমস্যা বা মামুলি দুর্বলতা ভেবে থাবেন। তাই তীব্র মানসিক সমস্যা অবহেলা করা যাবেনা।
দুই: পুরুষের আর একটি সমস্যা হচ্ছে পিএমই এবং ইরেকটাইল ডিসফাংশন। অর্থ্যাত্ অতিদ্রুত শারীরিক সামর্থ হ্রাস। এধরণের সমস্যাকে অবহেলা করা ঠিক নয়। এধরণের সমস্যা অতি সাধারণ চিকিত্সায় সুফল পাওয়া যায়। এধরণের সমস্যা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় এবং এধরণের সমস্যা চিকিত্সা না করলে সমস্যা দীর্ঘায়িত হয়।
তিন:টেসটেসটেরনের মাত্রা কম হলে অনেক সময় শারীরিক সমস্যা দেখা দেয়। ৪০ বছরের পর থেকে পুরুষের এ হরমোনটি কমতে থাকে এবং এ সময় থেকে শারীরিক সমস্যা শুরু হতে পারে। তবে ৪০ বছরের নীচের পুরুষদের এধরণের সমস্যা প্রায় শতভাগ সাইকোলজিক্যাল। তবে চল্লিশোর্ধ পুরুষের টেসটেসটেরণ হরমোন যদি দ্রুত হ্রাস পেতে থাকে তবে এধরণের সমস্যাকে এন্ড্রোপজ বলা হয়। যদি কোন পুরুষ হঠাত্ দেখেনে তিনি আর এনার্জি পাচ্ছেন না, মানসিক অবসাদ এবং শরীরে ইচ্ছে শক্তি কমে যাচ্ছে তখন অবশ্যই একজন সংশ্লিষ্ট চিকিত্সকের পরামর্শ নিতে হবে।
চার:কর্ম ক্ষেত্রের মানসিক চাপ থেকেও শারীরিক ক্ষমতা হ্রাস পেতে পারে। তাই বিশেষজ্ঞগণ বলছেন, যাদের যত বেশী টেনশনের কাজ বা মানসিক চাপের মধ্যে কাজ করতে হয় তাদের শারীরিক সমস্যা তত বেশি হয়। তাই ক্যারিয়ারের সমস্যা বা চাকুরী সংক্রান্ত কোন সমস্যা বেডরুমে না ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের।
পাঁচ:সারা দিনের বিরামহীন কাজ শেষে ঘরে ফিরে ক্লান্তির ছাপ। হঠাত্ ঘুমিয়ে পড়া। এধরণের সমস্যায় শারীরিক ক্ষমতা হ্রাস এবং ইচ্ছা শক্তি হ্রাস পায়। আর এধরণের সমস্যা যদি ৬ সপ্তাহের বেশী দীর্ঘায়িত হয় তবে অবশ্যই কোন চিকিত্সকের পরামর্শ নিতে হবে।
ডা: মোড়ল নজরুলইসলাম
চুলপড়া, চর্মরোগ ও এলার্জি এবং
যৌন সমস্যা বিশেষজ্ঞ
লেজার এন্ড কসমেটিক সার্জন
বাংলাদেশ লেজার স্কিন সেন্টার
বাড়ী-৩৯ (আম্বালা কমপ্লেক্স)
রোড-২ ধানমন্ডি, ঢাকা।
