সংবাদ কণিকা

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২০:৫২
টুইটারে গাজা যুদ্ধ অব্যাহত! গাজায় যুদ্ববিরতি চললেও টুইটারে চলছে যুদ্ধ! নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ফেইসবুক-টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে দেখানো হচ্ছে বিভিন্ন খবর। পোস্ট করা হচ্ছে নানা ছবি। তবে আশ্চর্যের বিষয় ইসরাইলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) তাদের টুইটার ও ফেইসবুকে দেখাচ্ছে ঘন ঘন ছবি, ভিডিও আর মানবতার বার্তা। দেখাচ্ছে ইসরাইলি সেনারা হামলার পাশাপাশি সেখানে ত্রাণসামগ্রীও পৌঁছে দিচ্ছে। আর একে বাহবা জানিয়ে অনেক দেশ তা ঢালাওভাবে প্রচারও করছে। এ যেন আগুন লাগিয়ে পানি ঢালতে এগিয়ে আসা।- আনন্দবাজার পত্রিকা ইউনেস্কোর খোঁচায় ফিরছে টয় ট্রেন ইউনেস্কোর ধাক্কায় টনক নড়ল। ফের নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টানা টয় ট্রেন চালাতে উদ্যোগী হয়েছে রেল মন্ত্রণালয়। প্রাকৃতিক দুর্যোগে বেশ কিছু জায়গায় লাইন নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় এই রুটে এখন দু’ভাগে খুবই স্বল্প দূরত্বের মধ্যে ট্রেন চলে। ইউনেস্কো সাফ জানিয়ে দিয়েছে, বছর চারেক ধরে কার্যত মুখ থুবড়ে পড়ে থাকা এই রেললাইন অবিলম্বে সারিয়ে টানা রেল চলাচল শুরু না করলে তার ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদা কেড়ে নেয়া হবে। -এএফপি চলন্ত অটোয় শ্লীলতাহানি রাস্তায় ঝাঁপ কিশোরীর এবার অটোচালকের বিরুদ্ধে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। উপায়ন্তর না পেয়ে একপর্যায়ে সে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। কলকাতার ঠাকুরপুকুরে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। -এএফপি