আজ ওয়ানডে অনুশীলন ম্যাচ

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২২:০০
আগের দিন বড় দৈর্ঘের ম্যাচের অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ গিয়ে প্রথমে ওয়ানডে সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। আর সেটাকে মাথায় রেখেই আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একটা দিবা-রাত্রির অনুশীলন ম্যাচ খেলবে তারা। গত ম্যাচের মতোই ওয়েস্ট ইন্ডিজগামী খেলোয়াড়দের সঙ্গে ক্যাম্পে থাকা বাকিদের দু’দলে ভাগ করে আয়োজন করা হচ্ছে আজকের ম্যাচটি। তবে আগের ম্যাচে যেমন টেস্ট খেলা খেলোয়াড়রা ব্যাটিংয়ে অগ্রাধিকার পেয়েছিলেন, আজ স্বভাবতই ওয়ানডের জন্য যদের প্রস্তুত রাখা হবে, তাদের একটু অগ্রাধিকার দেয়া হবে। স্বভাবতই আজকেও মূলত ম্যাচের মেজাজের দিকে নজর বেশি থাকবে। ফলাফলের চেয়েও খেলোয়াড়রা এই ফরম্যাটে কতটা নিজেদের প্রয়োগ করতে পারছেন, সেটা দেখা হবে।