আর্জেন্টিনার অপেক্ষায় শোয়েনস্টেইগার

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২২:০১
আবারো আগামী ৩ সেপ্টেম্বর একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে জার্মানি। নতুন করে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দলের নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে কোচ জোয়াকিম লোকে। বিশ্বকাপের পর পরই সাবেক অধিনায়ক ফিলিপ লাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ায় তার উত্তরসুরি হিসেবে এগিয়ে রয়েছেন ৩০ বছর বয়সী শোয়েনস্টেইগার। চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ে জার্মানির মূর্ত প্রতীকে পরিণত হয়েছেন এ মিডফিল্ডার। মারাকানায় বিশ্বকাপ জয়ের মাত্র পাঁচ দিন পর জাতীয় দলের হয়ে আর না খেলার ঘোষণা দেন লাম। শোয়েনস্টেইগার বলেন, লামের পরিবর্তে অধিনায়কত্বের আর্ম ব্যান্ড পড়ার যোগ্য উত্তরসুরিদের মধ্যে একজন তিনি। যদিও ব্রাজিল বিশ্বকাপে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা শোয়েনস্টেইগার বলেন, ‘আমাদের দলে অনেক খেলোয়াড় রয়েছেন যারা অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখেন।’ বাসস/এএফপি