ওয়ালটনের পণ্য নেবে ইউক্রেন

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ১৯:৫৮
ওয়ালটন পণ্য আমদানিতে বিশেষ আগ্রহ দেখিয়েছেন ইউক্রেন। দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জন্য নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকসান্দ্রা ডি শেভচেঙ্কো গতকাল ওয়ালটন কারখানা পরিদর্শন করে এ আগ্রহের কথা জানান। চলতি সপ্তাহেই সে দেশের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল এ বিষয়ে বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি। ওয়ালটন কারখানা পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ইউক্রেনের কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আব্দুস সালাম, ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তা লে. কর্নেল (অব.) আব্দুল কাদের, লোকমান হোসেন আকাশসহ অন্যরা। কারখানা পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম শামসুল আলমের সঙ্গে বৈঠক করেন। - প্রেস বিজ্ঞপ্তি