আসুস গেমিং মাদারবোর্ড

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২০:২২
আসুসের ম্যাক্সিমাস-৭ হিরো মডেলের নতুন মাদারবোর্ড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। আরওজি সিরিজের এই মাদারবোর্ডটি মূলত হাই-এন্ড গেমিং এবং উচ্চমাত্রার গ্রাফিক্স ও ইফেক্ট-নির্ভর অ্যাপ্লিকেশনের জন্য আদর্শ। ইন্টেলের চতুর্থ ও আসন্ন পঞ্চম প্রজন্মের প্রসেসর এতে ব্যবহার করা যাবে। নেটওয়ার্কিং গেম খেলার সুবিধা দিতে এতে রয়েছে ইথারনেট, ল্যানগার্ড এবং গেমফার্স্ট-৩ ফিচার। আধুনিক সব ফিচারসহ এর মূল্য ২২,৫০০ টাকা।